প্রতিষ্ঠান পরিচিতি
About Us
সভাপতির বাণী
আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম
সভাপতি
ফোন: 01711223344
“বিসমিল্লাহির রহমানির রহিম। 'Rayeed Kid's Learning'-এর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের সঠিক বিকাশে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য শুধু পুঁথিগত বিদ্যা দান নয়, বরং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে—এটাই আমার প্রত্যাশা।”
অধ্যক্ষের বাণী

মাসুম রেজা
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক
ফোন: 01531706886
“বিসমিল্লাহির রহমানির রহিম। 'Rayeed Kid's Learning'-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুই অনন্য। সঠিক যত্ন ও আধুনিক শিক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা আমাদের দায়িত্ব। আসুন, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমরা একযোগে কাজ করি।”
প্রাতিষ্ঠানিক তথ্য
যোগাযোগ
ঠিকানা
Jatiyo Mohila Sangstha, Mohishkhola, Narail Sadar, Narail